ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবচর প্রেস ক্লাবের কমিটি গঠন, সিরাজুল সভাপতি, আবুল খায়ের সম্পাদক

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিবচর প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক  নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় মধুমতি টাওয়ার ২য় তলায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কার্যকরী কমিটি ঘোষণা করেন শিবচর প্রেসক্লাবের নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বাবুল আশরাফ, সহকারী নির্বাচন কমিশনার মো. আবু বকর মিয়া ও মো. গোলাম মাওলা। এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।

এ সময় বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিবচর প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মো. সিরাজুল ইসলাম (ঢাকা জার্নাল) সভাপতি ও আবুল খায়ের খানকে (বিজয় টিভি ও ভোরের ডাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. খলিল মিয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা,  আহসান হাবীব। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক-১ মো. রুবেল মোড়ল,  সাংগঠনিক সম্পাদক- ২ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, দফতর সম্পাদক শাহীন বিন আনিছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মশিউর কাজী, আইন বিষয়ক সম্পাদক মো. রাহাত হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক মো. মিরাজ মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন ফরাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. লিটন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রিপন শিকদার, কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিয়াজ রহমান, কার্যকরী সদস্যঃ সবুজ হাওলাদার, মো. মাহবুবু রহমান ফিরোজ, সুমন খালাসী, শ্রী বিপ্লব চন্দ্র দাস, ইকবাল হোসেন ঢালী, মো. গোলাম মাওলা, তানভীর হাসান। এছাড়া সদস্য হিসেবে আছেন আরও ১১ জন সংবাদ কর্মী।

নতুন এই কমিটি প্রকাশের পরপরই উপজেলা বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানান।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.