ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

হিন্দু,মুসলিম ভাই ভাই, জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে চাই

হিন্দু,মুসলিম ভাই ভাই, জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে চাই। দিগরাজে সম্প্রীতি সমাবেশে – লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মোংলায় সব ধর্মাবলম্বীদের নিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ ডিসেম্বর (২০২৪) সকাল ১০ টায় মোংলা উপজেলা বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ কেন্দ্রীয় মন্দির মাঠে বিএনপির উদ্যোগে এ সমাবেশর আয়োজন করেন উপজেলা, পৌর ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ।

সম্প্রীতি সমাবেশে বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র বাগেরহাট জেলার সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি, বাবলু ভুইয়া, খোরশেদ আলম, রনি বাবুল, সফরুল হায়দার সুজন, আঃ রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম, ও খালিদ মাহমুদ সোহাগ

, যুবনেতা সেলিম রেজা, বাইজিদ বোস্তামি রাব্বি, মোল্যা কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, মোঃ জসিম খান, রামপাল উপজেলা বিএনপি নেতা আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ওজিয়ার রহমান, জাহিদুল ইসলাম, সহ সমাবেশে হিন্দু, মুসললিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম বলেন, সমুদ্রের মতো বিশালতা ও সুন্দরবনের মতো সজিবতা নিয়ে কাজ করতে চাই ।তিনি আরো বলেন, ব্যাক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করবেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের  আর্দশে দল করি।  আমরা কারো স্বার্থে দল করি না। সামনে দিনে নেতা নির্বাচনে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না। আমি আপনাদের সন্তান হিসাবে কাজ করতে চাই। তাতে যদি আমি নমিনেশন না ও পাই তাতে আমার কোন দুঃখ নাই।

ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই এ দেশে আমরা শান্তি কামনা করি। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করতে হবে । ভারতের সকল ষড়যন্ত্র ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে । এদেশে কোন সংখ্যালঘু নেই, হিন্দু মুসলিম ভাই ভাই । ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে চাই । কেউ ধর্ম নিয়ে গুজব সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাহলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। মোংলার মানুষ  শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা তারেক রহমানের আহবানে এই সম্প্রীতির বন্ধন দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে চাই। মোংলা-রামপাল  সহ দেশের শান্তি-শৃঙ্খলায় সবার সহযোগিতা কামনা করেন বিএনপির এ নেতা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.