ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবচরে কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে হত্যা করলেন ঘাতক বাবা

মাদারীপুর জেলার শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজ পড়ুয়া মেয়ের, খুন হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল আটটার সময় উপজেলার যাদুয়ারচর গ্রামের গোমস্তাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্রীর গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭) কে নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরাহাদ গোমস্তা তার পাশে থাকা কাঠের লাঠি দিয়ে মেয়ের মাথায় বাড়ি মারে, এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত ওই কলেজ ছাত্রী শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

কান্না জড়িত কন্ঠে নিহত কলেজ ছাত্রীর মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তার হোসেন বলেন,
হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরে প্রেরণ করা হবে।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.