ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

মৌলভীবাজার

মৌলভীবাজারে চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ রাসেল আহমেদ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকার একটি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেন।

থানা সুত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জনৈক সুমন আহমেদের বাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, সিনএনজি অটোরিকশা চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর থানা পুলিশ কাজ শুরু করে। আমরা আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার করতে সক্ষম হই। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.