ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

শিবচরে মুজাহিদ কমিটির মাহফিলের প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশ মুজাহিদ কমিটি শিবচর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) মাদারীপুরের শিবচর উপজেলার হাতির বাগান মাঠে মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এদিন বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত মাহফিলে দেশের খ্যাতিমান আলেম ওলামারা বয়ান পেশ করবেন।

জানা গেছে, ইতিমধ্যে ওয়াজ মাহফিলের ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে হাজার হাজার মুসল্লির ওয়াজ মাহফিল শোনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পর্দার সঙ্গে আলাদা প্যান্ডেলে মহিলাদের ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রয়েছে। মাহফিল ঘিরে শিবচর তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে পুরো শিবচর উপজেলা জুড়ে মাইকিং পোস্টারিং লিফলেটসহ বিশেষ ব্যক্তিদের কার্ড দিয়ে দাওয়াতি কার্যক্রম চলমান রয়েছে। মাহফিলের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ উপজেলা মুজাহিদ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

স্টেজ নির্মাণ, পর্যাপ্ত মাইক, লাইটসহ মাহফিলের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে, মাহফিলকে ঘিরে শিবচর উপজেলা তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

পুরো শিবচর উপজেলা জুড়ে মাইকিং, পোস্টারিং, লিফলেট ও বিশেষ ব্যক্তিদের জন্য কার্ড দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.