ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

নরসিংদীতে বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি হতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় শিবপুর থানার মামলায় মোঃ ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.