ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

নওগাঁয় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিহত

নওগাঁর রাণীনগরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ভটভটির যাত্রী আবু সাঈদ প্রামানিক (৬২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী আবু সাঈদ প্রামানিক উপজেলার তেবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত গয়ের প্রামানিকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবু সাঈদ প্রামানিক একজন জুতা ব্যবসায়ী। বুধবার সকালে তার দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে বিলকৃষ্ণপুর বাজার থেকে একটি ভটভটিতে চড়ে রাণীনগর যাচ্ছিল। সকাল ১০টার দিকে ভটভটিটি বেলঘড়িয়া বাজার এলাকায় পৌঁছালে কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে পড়ে যায়। এ সময় যাত্রী আবু সাঈদ প্রামানিক ভটভটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.