ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

হাটহাজারীতে সিএনজি কাভার ভ্যানের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক শাহাদাৎ হোসেন (৪২) মারা গেছেন। ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়।

আজ (১১ ডিসেম্বর) রোজ বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলাধীন মুনিয়ার পুকুরপাড় এলাকায় সিএনজি ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোঃ শাহাদত হোসেন চৌধুরী নামে একজন সিএনজি ড্রাইভার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

সিএনজিতে থাকা বাকি যাত্রীদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান।

হাটহাজারী মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন চৌধুরী (৪০),পিতা মোঃ আজিজুল হক চৌধুরী, মাতা মোসাম্মৎ হোসনেয়ারা বেগম, গ্রাম: পশ্চিম ধলই, হাটহাজারী, চট্টগ্রাম।

নিহত শাহাদাত হোসেন চৌধুরী দুই কন্যার জনক ছিলেন। তিনি পরিবারসহ মুনিয়া পুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের ওসি শাহাবুদ্দিন জানান, ঘাতক কাভার ভ্যানটি আটক করা হয়েছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ কাউসার জানান, নিহত শাহাদাতের লাশ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.