ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও

চড়া দামের কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছেন না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি করতে নওগাঁর মান্দায়। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজনে প্রসাদপুর বাজারের টিএন্ডটি অফিসের সামনে ন্যায্য মূল্যের এ দোকান উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা দিপংকর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ন্যায্য মূল্যের এ দোকানে এক কেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হয়। একজন ভোক্তাকে সর্বোচ্চ এক কেজি ও সর্বনিম্ন ২৫০ গ্রাম মাংস দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নিদের্শনায় ন্যায্য মূল্যে মাংসের দোকান চালু করা হয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার এ দোকান চালু থাকবে। আগামিতে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসেরও ব্যবস্থা করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.