ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সু শাসন নিশ্চিত না হলে সরকার গ্রহণযোগ্য হারাবে মুজিবুর রহমান মঞ্জু সদস্য সচিব এবি পার্টি

অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

আজ উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারীতে এবি পার্টি আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের অপর শীর্ষ নেতা ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন; অধিকার বঞ্চনার জায়গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি। অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরী করেছি, একে সফল করে তুলতেই হবে।

আজ বেলা ১২ টায় নীলফামারী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জনাব মঞ্জু বলেন, আওয়ামীলীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতেই অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। আমরা তাই সরকারকে বলছি আরও সতর্ক হোন, আন্তরিকতা দিয়ে কাজ করুন।

এ জাতি আর আশাহত হতে চায়না। জেলা সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ থাড়াও উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.