ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

নোয়াখালী

চাটখিলে ট্রাকে চাপা পড়ে হতাহত -২

চাটখিল -সোনাইমুড়ী সড়কের চাটখিল পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারের সামনে রোববার সকালে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত অপরজন গুরুতর আহত হয়। নিহত মোটরসাইকেল আরোহী দক্ষিণ দশঘরিয়ার মোল্লা বাড়ির খোকনের ছেলে জিহারুল ইসলাম রাহুল (১৯) অপরজন হচ্ছে রুহুলের চাচাতো ভাই ইকবাল হোসেনের ছেলে মো: আকাশ (২৪)।

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং একটি ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘাতক ট্রাক চালক এবং হেলপাররা পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো।

যাত্রা পথে মোটরসাইলেটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সড়কের অপর পাশে আরেকটি পিক-আপ দাড়িয়ে থাকায় মোটরসাইকেলটি ট্রাক-পিকআপের মাঝখানে পড়ে যায়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.