ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে, নোয়াখালী

চাটখিল প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল চাটখিল প্রেসক্লাব সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস চাটখিল উপজেলা শাখার সভাপতি প্রভাষক জসিম মাহমুদ এর পরিচালনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রফেসর দীন মোহাম্মদ, সাংবাদিক রহমত উল্যাহ, মনির হোসেন, মামুন চৌধুরী, মো: হানিফ, মোজ্জামেল হক লিটন, গোলাম সরওয়ার জুয়েল প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া বঙ্গবাজার সম্পাদক নূর আলম, আরিফুর রহমান, আলমগীর হোসেন হিরু ও ইলিয়াস কাঞ্চন, মো: হাসান আহমেদ। সভায় প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন যে উদ্দেশ্য নিয়ে মুক্তি যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি।

বিজয়ের ৫৩বছর পার হলেও স্বাধীন দেশের উপযোগী প্রশাসন, বিচার ব্যবস্থা কোনটাই প্রতিষ্ঠিত হয়নি। এবারের বিজয় দিবসের প্রত্যাশা হোক শোষণহীন সমাজ গড়ার অঙ্গীকার। তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সকলকে সত্য ও বোষ্টনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে নিবেদিতা থাকতে হবে। অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেনো সংবাদকর্মী হিসেবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে সত্যকে তুলে ধরা। তিনি আরো বলেন বৃহত্তর নোয়াখালীর মধ্যে চাটখিল প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব। এই প্রতিষ্ঠানের সুনামু ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.