ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দেশজুড়ে, নওগাঁ

নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালন

দেশ স্বাধীনের দুই দিন পর আজ ১৮ ডিসেম্বর মুক্তির স্বাদ পান নওগাঁবাসী। এই দিনকে ঘিরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ এর উদ্যোগে পালন করা হয়েছে হানাদার মুক্ত দিবস।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারীমোহন লাইব্রেরি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, কায়েস উদ্দিন, সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, সারাদেশে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলো নওগাঁ ১৭ তারিখ পর্যন্ত পাকহানাদার বাহিনীর দখলে রাখে। ১৮ ডিসেম্বর তারিখে বিজয় অর্জিত হলেও সেদিনও অনেকের প্রাণ যায়। এই কথা আজকের তরুণ প্রজন্মের অনেকেই জানে না। সেই ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.