ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

চাটখিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত-৮

নোয়াখালী চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও যুবদলের বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে আট দশজন আহত হয়েছে। এ সময় ঘটানাস্থলে গোলাগুলির ঘটনাও ঘটে। আহতদের মধ্যে তিনজনকে চাটখিল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষ্যে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি যুবদলের অনেকেই অংশ গ্রহণ করেন নি। গত মঙ্গলবার বিকালে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শেষে ওমর ফারুকের নেতৃত্বে জাহিদ সহ একদল সন্ত্রাসী সভায় অংশ গ্রহণকারীদের উপর হামলা করে নেতা কর্মীদের অনেক কে আহত করে। এ সময় জাহিদের বিরুদ্ধে গুলি চূড়ার অভিযোগ করে এলাকা বাসী। এতে করে স্থানীয় কড়িহাটি বাজারে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে দোকান পাঠ বন্ধ করে লোকজন এলাকা ত্যাগ করে। আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদ (৩৯) কে চাটখিল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান যায়।

এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানা কোন মামলা হয়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.