ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ অনুষ্ঠিত

ভারতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদ, ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণ হত্যার বিচার, দূর্নীতিবাজদের গ্রেফতার-অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন,ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের আয়োজনে রংপুরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার ( ১৮ ডিসেম্বর ) বিকাল ৪টায় ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

আরও বক্তব্য রাখেন, রংপুর জেলার সভাপতি মুহাম্মাদ মাহমুদুর রহমান রিপন সরকার, রংপুর মহানগরের সেক্রেটারী মুহাম্মাদ আমিরুজ্জামান পিয়াল, জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদ, রংপুর মহানগর সভাপতি মাওলানা মোসলেম উদ্দীন জিহাদী,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ নুর মোহাম্মাদ জিহাদী, জাতীয় শিক্ষক ফোরাম রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আওলাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মোহাম্মাদ আবু রায়হান প্রমূখ ##

শেয়ার করুনঃ

© All Rights Reserved.