ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

সাহিত্য ও সংস্কৃতি

আমার দুচোখেও লোনা জলের প্লাবন নামে

জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠানে প্রথমবার কবিতা পড়তে গেছি ঢাকায়। অনেককে তাঁর কথা জিগ্যেস করলাম; একজন বললো, প্রেসক্লাবে গেলেই তাঁকে পাবেন!

পড়িমরি করে প্রেসক্লাবে ছুটলাম। ইন্টারকমে কে বলে একটা গমগমে ভরাট গলা; বললো সরাসরি উপরে উঠে চলে আসো। উপরে গিয়ে দেখি; এক শুদ্ধ ঋষির মতো একজন সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছেন! আচমকা ঝড়ে পাওয়া লোকের মতো আমি তাঁর পদযুগল দুহাতে চেপে ধরি। তিনি তাঁর পা থেকে আমাকে শক্ত করে বুকে তুলে চেপে ধরে থাকেন।

শর্তসাপেক্ষে শীতল সেই রুমের বাইরে তখন চারু কষ্টের সন্ধ্যা। আমি আর হেলাল হাফিজ অনন্তকালের জন্য মুখোমুখি বসে থাকি। অকপটে তাঁকে বলেই ফেলি আমাকে ফেলে সঞ্চিতার চিরতরে চলে যাবার কথা..বিখ্যাত শিল্পী আসিফ ভাইয়ের তাকে নিয়ে গান গাওয়ার কথা! হঠাৎ সম্বিত ফিরে পেতেই বলি; গুরু আপনার হেলেনের কি খবর??

কবি বললেন; ওর জন্যইতো আর কাউকে বিয়ে করা হলোনা। হেলেন অন্য আরেকজনকে বিয়ে করেছিলো ঠিকই; কিন্তু শেষপর্যন্ত টিকে থাকতে পারেনি।মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গেছে।

এসব কথা বলতে গিয়ে তখন কবির চোখে বাঁধভাঙ্গা লোনা জলের স্রোত..সান্তনা দিতে গিয়ে তখন আমার দুচোখেও লোনা জলের প্লাবন নামে।

একটা অসম্ভব মন কেমন করা অদ্ভুত সন্ধ্যায় আমরা মুখোমুখি বসে অন্ধকারকে স্বাক্ষী রেখে হু-হু করে কাঁদতে থাকি; অন্ধকারও আমাদের দুই কস্টাশ্রিত মুখশ্রী নিজের বুকেের ভেতর চেপে ধরে একাকার হয়ে ভাসতে থাকে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.