ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

বিনোদন

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বৈশাখী টিভির আনুষ্ঠানিকতা

আজ শুক্রবার সকালে কেক কেটে বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা।

বৈশাখী কার্যালয়ে অনাড়ম্বর আয়োজন থাকলেও ঠিভি পর্দায় এবং বৈশাখী পরিবারে আনন্দের কমতি ছিলো না। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজনে অংশ নেন বিশিষ্টজন।

নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কর্মচঞ্চলতা আগামীতেও থাকবে বলে প্রত্যাশা জানান অতিথিগণ।

প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার স্পৃহা ধরে রাখার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের প্রধানগণ বলেন, দেশীয় সংস্কৃতি এবং মানুষের মুক্তির চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.