ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মুনসুর বলেন, প্রথম দিকে মনে হয়েছিল কিছু ব্যাংক দেউলিয়া হয়ে পড়তে পারে। কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের ধস নিয়ে যে শঙ্কা ছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন আর কোনো ব্যাংক পতনের শঙ্কা নেই।

রোববার, ২৯ ডিসেম্বর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, অর্থনীতির অগ্রগতির জন্য ব্যাংক খাতকে পুনর্গঠন করতে হবে। আমাদের অর্থনীতিতে বৈশ্বিক বাণিজ্যের ঘাটতি ও রিজার্ভের পতনের মতো বড় সংকট ছিল। তবে এই সংকট থেকে আমরা অনেকটা উত্তরণ করেছি। আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেনি, ফলে রিজার্ভ আর কমেনি। বরং রিজার্ভ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন, ব্যাংক খাতে অর্জনের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে এবং এই ব্যর্থতার দায় কোনো একক গোষ্ঠীর নয়, বরং সবার।ব্যাংকিং খাতের বিকাশের জন্য আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। এই খাত ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতি আরও বিকশিত হবে।

গভর্নর ড. মুনসুরের মতে, অর্থনীতি পুনর্গঠনের জন্য ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও সংকট মোকাবিলা করতে সবার অংশগ্রহণ জরুরি। একক কোনো পক্ষ নয়, বরং সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.