ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান।

বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নের্তৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২কিলোমিটার দুরে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয়।

খসরু রায়হান বলেন, এই সম্মেলনে ২১ সদস্যের বিজিবি কর্মকর্তারা অংশ গ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় শেষ হয় সীমান্ত সমন্বয় সভা।

এ সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে বিজিবি বিএসএফ একমত পোষন করেছেন।

বাংলাদেশ-ভারত ১৯৭৫ সালের সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মান ও উন্নয়ন মূলক কাজের সমাধানে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.