ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ৫ নং ওয়ার্ডের  দাওয়াতি সভা 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ৫ নং ওয়ার্ডের  উদ্যোগে    ২৭ জানুয়ারি (২০২৫) সোমবার বিকেল ৪ টায় এ দাওয়াতি সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলার শাখার নায়েবে আমীর বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক  সাবেক ভাইস চেয়ারম্যান  মোঃ কোহিনুর সরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর নায়েবে আমীর  মুফতি মাওলানা  মনিরুজ্জামান,

জামায়াতে ইসলামী মেংলা পৌর সেক্রেটারী এডভোকেট মোঃ হোসেন , সহকারী সেক্রেটারী মোঃ আবিদ হাসান,ওলামা বিভাগের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমান,৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জসিম উদ্দিন খন্দকার , সেক্রেটারী মোঃ মঈন উদ্দিন মিলন,  জামায়াত নেতা, টি এ ফারুক   স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু সাঈদ খান, জামায়াতের সাবেক পৌর সেক্রেটারী বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের প্রভাষক মোঃ ইদ্রিস আলী  মোল্লা প্রমূখ ।

দাওয়াতী সভায় প্রধান অতিথি বলেন, রাসুল (সাঃ) কে আমাদের  একজন আদর্শ রাষ্ট্র নেতা হিসেবে মানতে হবে । বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈষম্য বিরোধী দেশ গঠন করতে চায় । বাংলাদেশের শ্রমিকদের  শ্রম মজুরি সবচাইতে কম । বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফ এবং বৈষম্য মুক্ত একটি দেশ গঠনে কাজ করছে । যেখানে কোন সেক্টরে বৈষম্য থাকবে না । নামাজ ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চায় জামায়াত ইসলামী। আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামী পার্লামেন্ট হবে  কোরআনের পার্লামেন্ট। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন তাদের পালানোর জায়গা থাকবেনা ।

যাদের হাত দিয়ে  ফেরাউন এবং  নমরুদ  ক্ষমতায় যায়, তারা যদি মূসা (আঃ) এর পিছনেও নামাজ পড়েন, তারা জান্নাত আশা করতে পারেন না । সারা বাংলাদেশে  জামায়াতে ইসলামীর লাখ লাখ কর্মী কোন নেশার সাথে জড়িত নয় । শুধু জামায়াতে ইসলামী পারে একটি নেশা মুক্ত রাষ্ট্র গঠন করতে । জামায়াতের একটি কর্মীও কোথাও কোন দখল বাণিজ্যের সাথে জড়িত নয় । আপনারা আসুন একটি ইসলামী রাষ্ট্র গঠনে জামায়াতের সাথে হাতে হাত রেখে একটি  কল্যাণ ও কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করি ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.