ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে এক ভক্তের কান্ড, প্রতিকী মাজার নির্মাণ করে অশ্লীলতা পরিত্রাণ চায় এলাকাবাসী

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে মাজারে গান বাজনা ও অশ্লীলতার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এ বিষয়ে সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগের বিবরণে জানা যায়, জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্থানীয় জনৈক ভন্ড ইসমাইল হোসেন ভুয়া মাজার সাজিয়ে কিছু শান্তি বিনষ্টকারীর ছত্রছায়ায় ইসলাম প্রিয় শান্তিকামী মানুষের ইমান আকিদায় কুঠারাঘাত করে অশ্লীলতার বীজ বুনে তা বিস্তার ঘটাচ্ছে। যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। আমরা ভুয়া মাজার ধ্বংস সহ অশ্লীলতা ও বাউল গান বন্ধ করতে চাই। এই মাজারে আগামী ৬ ফেব্রুয়ারি বাউল গান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বাউল গান ও অশ্লীলতা বন্ধ করতে চায় এলাকাবাসী।

এ ব্যাপারে মাজার পরিচালনাকারী ও প্রতিষ্ঠাতা অভিযুক্ত ইসমাইল হোসেন বলেন, আমি একজনের ভক্ত। ওনার নামের উপর এখানে মাজার করেছি। এখানে কোনো মানুষ কবর দেয়া হয়নি শুধু নামের উপর প্রতীকী মাজার করা হয়েছে। তবে এখানে কোনো মাদক বা অশ্লীলতা হয়না। কিন্তু প্রতিবছর বাউল গানের আয়োজন করি।

আপনি এর পাশাপাশি কোন পেশায় আছেন? উত্তরে ইসমাইল হোসেন বলেন, আমি কোনো পেশায় নেই। এখন কোনো কাজ কর্ম করি না।

এ বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ফারজানা ইয়াসমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.