ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

আত্রাইয়ে ভেঙ্গে ফেলা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত দুইটি ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।

জানা যায়,গত ২০২০-২১ সালে সরকারী অর্থায়নে ম্যুরাল দুইটি নির্মাণ করা হয়। নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের সময়ে এ ম্যুরালগুলো নির্মাণ করা হয়।

এর পরবর্তী সময় থেকে বিভিন্ন দিবসগুলোতে আওয়ামী লীগ দলীয়ভাবে ও সরকারী ভাবে রেলওয়ে স্টেশন সংলগ্ন ম্যুরালটিতে পুষ্পস্তবক অর্পণ করা হতো। এদিকে গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এ মুর‌্যাল দু’টি ভেঙ্গে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন আত্রাইয়ের ছাত্র জনতার নেতৃত্বে তারেক আহমেদ সম্রাট, সৌরভ, মেহেদী, জিহাদ, রিফাত প্রমুখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.