ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সন্দ্বীপ উপজেলা শিশু পার্কের সম্প্রসারণ কাজের উদ্বোধন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ইকবাল হায়দারের আর্থিক সহযোগিতায় সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত সন্দ্বীপ উপজেলা শিশু পার্কের সম্পসারিত কাজের উদ্বোধন করা  হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্দ্বীপ উপজেলা পরিষদের কম্পাউন্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন এলাকায় সম্প্রসারিত কাজের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউছুপ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল আহম্মদ শান্ত, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকেই।

উক্ত শিশুপার্কে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রায় এক হাজার বর্গফুট জায়গার উপর নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের দেওয়ালে ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের নানা চিত্র তুলে ধরা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.