ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

নওগাঁ

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় এবং ধামইরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিহারিনগর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা কামাল হোসেন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.