ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাম পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
ওই যুবকের নাম মোঃ হৃদয় বয়স (২৫)।
তার পিতার নাম মোঃ ইলিয়াছ এবং বাড়ি কক্সবাজার জেলায়। সে কক্সবাজারগামী ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিল।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বাংলানিউজকে বলেন, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.