ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

বিনোদন

স্বরকল্পন আবৃত্তি চক্রের ৫৫তম আবর্তনের সমাপনী

‘চিত্তে গাঁথা মুক্ত কথা’ এই স্লোগানে একঝাঁক তরুণশিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হলো স্বরকল্পন স্বরকল্পন আবৃত্তিচক্রের ৫৫তম আবর্তনের কর্মশালা সমাপনী অনুষ্ঠান ‘কাব্যচারণ’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

তিন মাসব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ‘কিংশুক’ ও ‘বনলতা’ দুটি আলাদা দলের মোট ১৬ জন তরুণশিল্পী এতে অংশ নেন। এদিন সন্ধ্যায় শিল্পীদের নান্দনিক পরিবেশনায় প্রাণ পায় ইট-পাথরের কঠিন শহর। শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও উপস্থাপনা শৈলীর প্রসার ঘটাতে দুই যুগেরও বেশি সময় ধরে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে।

কর্মশালায় জাতীয় পর্যায়ের স্বনামধন্য ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে- শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্বরকল্পন আবৃত্তিচক্রের সভাপতি শাহীদুল হক মিল্কী, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং দেশের আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৫৫তম আবর্তনের কর্মশালা সমাপ্তি হলো।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.