ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

তরমুজ কিনে ফেরা হলো না এনামুলের

রমজান মাসে বাড়তি উপার্জন করে পরিবার নিয়ে ভালো থাকার আশায় তরমুজের ব্যবসা করার উদ্যোগ নিয়েছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মৃত নজর আলী শেখের ছোট ছেলে এনামুল শেখ। ব্যবসার উদ্দেশ্যে সোমবার সকালে তার দুলা ভাই কায়েমের সাথে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে ভাগ্যের নির্মমতায় পথিমধ্যে মধুখালি চিনি মিলের ঘাতক ট্রলি কেড়ে নেয় যুবক এনামুলের প্রান।
দুর্ঘটনা কবলিত এলাকা থেকে পথচারী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাজমুলের দুলা ভাই একই উপজেলার কচুয়া গ্রামের আকবর আলী মোল্যার ছেলে কায়েমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে মধুখালী থানা অফিসার ইনচার্জকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে মোবাইলে পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.