ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

কোস্টগার্ডের অভিযানে ২৫ কেজি হরিণের মাংস সহ পাঁচজন আটক 

সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংস সহ ০৫ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ১২ মার্চ (২০২৫ তারিখ) বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ০৫ জন হরিণ শিকারীকে আটক করে কোস্টগার্ড ।
কোস্টগার্ড  সূত্রে আরও জানা যায়, আটককৃত হরিণ শিকারী মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মোঃ মামুন (৩৫) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.