ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা অফিসার্স কাব হলরুমে ১৭ মার্চ সোমবার জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO) অর্থায়ন, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত “Child centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local  in Northern and Coastal Areas of Bangladesh  ” প্রকল্পের উদ্যোগে “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি  প্রশিক্ষণ”অনুষ্টিত হয়। প্রশিক্ষনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার। ইপসার কর্মকর্তা ও উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এসময়, পাহাড়ধস ও দুর্যোগে করণীয় এবং পূর্বাভাস সম্পর্কিত বিশেষ সেশন পরিচালনা করেন বিশিষ্ট আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল। প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ( SOD) সম্পর্কিত সেশন পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা আশফাকুজ্জামান রুবেল।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম। প্রশিক্ষণে অংশ নেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, বাঁশকালী উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মিজানুর রহমান, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মঈন  উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা সিপিপি কার্যালয়ের মিঠু কুমার দাশ, রাতাখোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার সিকদার, সমাজকর্মী মো. রফিক, ইউপি সদস্য করুনাময় ভট্রাচার্য, হাবিবুর রহমান মিঞা, মো. লোকমান, জাহানারা বেগম,টুটুন তালুকদার, রিনা আক্তার, ইপসার কর্মকর্তা ড. প্রবাল বড়ুয়া, মাহিনুর আক্তার,মো. শাহারিয়ার আলম, রিয়াজ উদ্দিন প্রমূখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.