ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

মাগুরায় শিশু আছিয়ার বাড়িতে খুলনা আঞ্চলিক গার্লস গাইড অ্যাসোসিয়েশন

মাগুরায় শিশু আছিয়ার বাড়িতে সহানুভূতি জানাতে গিয়েছে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। প্রতিনিধি দলটি আছিয়ার পরিবারের খোঁজখবর নেয় এবং মানসিকভাবে তাদের সাহস জোগায়। সেই সাথে পরিবারকে আর্থিক সহযোগীতাও করেন।
পাশাপাশি, সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সেসময় সংগঠনটির খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা, সেক্রেটারি লায়লা আরজুমান, আঞ্চলিক ট্রেনার নুরুন্নাহার, সদস্য মনোয়ারা বেগম, যশোর জেলা কমিটির সদস্য নাসরীন, মমতাজ বেগম, মাগুরা স্থানীয় ফিরোজা নাসরিন, শ্রীপুর স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুনসহ জেলা কমিটি ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.