ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

২৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা প্রদান চট্টগ্রাম জেলা প্রশাসক

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম এর সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক শিপন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।
সভায় ৩০টি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাদের সঙ্গে আলোচনা শেষে জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে সকল শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশনা প্রদান করেন। সভায় শিল্প প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.