ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নওগাঁ শহরের শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি পোশাক বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে বিদেশী পোশাক বিক্রি করে এবং দামও তুলনামুলক বেশি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা। তারা ভারতীয় এবং চায়না বলে যেসব পোশাক বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশী পোশাক ক্রয়ের কোন ভাউচার দেখাতে পারেনি।
তিনি আরো বলেন, এ কারনে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.