ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

জাতীয়

স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে : নানা আনুষ্ঠানিকতা চট্টগ্রামজুড়ে

স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে । স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আজ ঐতিহাসিক২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ৫৫ তম বছর। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসটি পালনে সারা দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামেও পালিত হয়েছে নানা আনুষ্ঠানিকতায়।

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন, মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, , উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.