ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ’র শিক্ষার্থীদের ঈদবস্ত্র বিতরণ : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন: “সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব”
চট্টগ্রামে রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ-এর উদ্যোগে হতদরিদ্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ,(শুক্রবার) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি ফারহা নওশীন, এবং সঞ্চালনায় ছিলেন শাহরিয়ার কবির। এতে আরও উপস্থিত ছিলেন ডা. সরোয়ার আলম, কাজি হাসানুজ্জামান শান্ত, জাহেদ হোসেইন চৌধুরী, সালমান হোসেন আকাশ, আবদুল্লাহ আল আরেফিন, নাভিদ নেওয়াজ, পংকজ, সিসান, জিলানীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ঈদ শুধু ধনী-গরিব সবার জন্যই আনন্দের বার্তা নিয়ে আসে, তাই সমাজের সামর্থ্যবানদের উচিত এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অনেক শিশু দারিদ্র্যের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। এই ধরনের সহায়তা কার্যক্রম তাদের মুখে হাসি ফোটাতে পারে। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এই উদ্যোগে যুক্ত হবেন।”
মেয়র উপস্থিত তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্র স্কুল শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। তারা নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয় এবং উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই মহতী আয়োজনের জন্য ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, “মানবতার কল্যাণে যারা কাজ করেন, তারা সমাজের প্রকৃত আলোকবর্তিকা। এই তরুণরা ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার সেবা করবে বলে আমার বিশ্বাস।”

শেয়ার করুনঃ

© All Rights Reserved.