ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বিএনএস ভাইস চেয়ারম্যান দায়িত্বে সাংবাদিক কামরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের স্বপ্নের প্রতিষ্ঠানটি নতুন নেতৃত্বে এগিয়ে চলেছে। জাতীয় বার্তা সংস্থা বিএনএস-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলাম। সোমবার, ৫ই মে- ২০২৫ বিএনএস-এর বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত প্রতিষ্ঠাতার কনিষ্ঠ পুত্র মুহাম্মদ মনজুর হোসেন এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে এ দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহাম্মদ কামরুল ইসলাম সততা, দক্ষতা ও নেতৃত্বগুণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) তার সূচনা থেকেই দেশপ্রেম, নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির অনলাইন সংস্করণও নিয়মিতভাবে পাঠকের সামনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরছে।

নতুন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে বিএনএস আরও সুসংগঠিত ও কার্যকর হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.