কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুন বাজার এলাকা থেকে সজিব (২১) নামের এক যুবক গত রবিবার সকালে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সজিব উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ শরীফের ছেলে। ছেলের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় দিশেহারা পরিবার, আশেপাশের এলাকাজুড়ে বইছে উদ্বেগের ছায়া।
পরিবারের লোকজন জানান, ৩ আগস্ট সকালবেলা বাসা থেকে বের হয় সজিব। কিন্তু তারপর আর ফিরে আসেনি সে। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো মোবাইল ফোনও সঙ্গে না থাকায় যোগাযোগ করাও সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে গত ৪ আগস্ট মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা মোঃ শরীফ। তিনি বলেন, “আমার ছেলে কখনো বাড়ি ছেড়ে কোথাও যায়নি। এখন কয়েকদিন ধরে কোনো খোঁজ নেই। আমরা আতঙ্কে দিন পার করছি। যদি কেউ তার খোঁজ পান বা দেখে থাকেন, তাহলে আমাদের জানালে উপকার হয়।”
যোগাযোগ:
মোঃ শরীফ (পিতা)
মোবাইল:01785815158





