চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কর্মরত বর্জ্য সংগ্রহকারী জনাব মুহাম্মদ ইসমাইল (বয়স ৪৩) গত ৯ মে ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। নগরের পরিবেশ উন্নয়নে অমুল্য অবদান ও শ্রমের প্রতি সম্মান জানিয়ে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন স্বাস্থ্যবীমা কর্মসূচির অধীনে তাঁর স্ত্রী পাখি আকতারকে মৃত্যুকালীণ সুবিধা হিসেবে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার চেক প্রদান করা হয়।
এই উপলক্ষে ৭ আগস্ট, ২০২৫, টাইগারপাস সংলগ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেড অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক, কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চসিক, শামীমা আকতার, পরিচালক – কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ এবং কমিউনিকেশনস, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এস এম ফয়সাল, জনসংযোগ ও প্রকল্প ব্যবস্থাপক, ইউনিলিভার, মুহাম্মদ কামরুজ্জামান, এসিস্ট্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মেটলাইফ, মোহাম্মদ তৌহিদ হোসেন, এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট বিজনেস,মেটলাইফ, আব্দুস সবুর, সহকারি পরিচালক ইপসা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ফোকাল পারসন ও অন্যান্য ব্যক্তিবর্গ ।
এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ১৮২৭ জন বর্জ্য সংগ্রহকারীর কল্যাণে প্রকল্পটি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে । মৃত্যুকালীণ ও দূর্ঘটনাজনিত সুবিধা প্রদানের এই পদক্ষেপ সংশ্লিষ্ট কর্মীদের প্রতি একটি দায়িত্বশীল ও মানবিক চিত্র তুলে ধরেছে। প্রকল্পটি নগরীর ৪১টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে ও উক্ত প্রকল্পের মাধ্যমে নগরীর ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য, ব্যবস্থাপনার আওতায় এসেছে । প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনিলিভার বাংলাদেরশ লিমিটেডের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা বাস্তবায়ন করছে ।
বাংলাদেশে বর্জ্য সংগ্রহকারীদের জন্য ইন্সুরেন্স সেবা এটাই প্রথম ও অন্যতম। অনুষ্ঠানের উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।





