ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক্স -ফোর্সেস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওসি প্রদীপের ফাঁসির কার্যকরের তারিখ ঘোষণার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন সাইফ (অবঃ) এবং” আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল আমিন, বাংলাদেশ রিপাবলিক পাটির সভাপতি এবং এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এর আহবায়ক জনাব মেহেদী, এবং ” আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর ঢাকা ডিভিশন সভাপতি মুশফিকুর রহিম রনি, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর ডেমরা থানার ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মালিকুল আজিম সহ উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন সাইফ (অবঃ) বলেন, মেজর সিনহা (অবঃ) হত্যার প্রধান আসামী ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগেই। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায়বিচারের অপমান,শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা, আর জাতির সাথে প্রহসন।
প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে? যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে?এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়। আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।
আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি… এই বিলম্ব আর চলবে না। আমারা আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই…প্রদীপের ফাঁসির কার্যকরের নিদিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয়,তার বাস্তবায়নে প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়… তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।





