ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. শহিদুল ইসলাম

 

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ -খ্রী. কাট্টলী মহানগর সার্কেল ভূমি অফিস এর আওতাধীন ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) ইউনিক কম্পিউটার এর কার্যক্রম পরিদর্শন করেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো: শহীদুল ইসলাম মহোদয়।  পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী ও চান্দগাও সার্কেল বৃন্দ।  সেবা সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ভূমি সেবা গ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। উক্ত ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে কিভাবে আরোও জনবান্ধব সেবা দেওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য যে ভূমি সেবাকে সহজীকরণের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রামে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়। বর্তমানে  চট্টগ্রাম জেলায় ১৫ টি উপজেলা ও ৬ টি সার্কেল ভূমি অফিসের অধীনে সর্বমোট ২৩ টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র  (এলএসএফসি) চালু রয়েছে।
তাছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ে হেল্প ডেস্কের পাশেও ১টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এলএসএফসি (LSFC) বা ল্যান্ড সার্ভিসেস ফ্যাসিলিটেটিং সেন্টার এর প্রধান কাজ হল ভূমি বিষয়ক বিভিন্ন সেবা সহজে জনগণের কাছে পৌঁছে দেওয়া। এটি মূলত একটি সহায়তা কেন্দ্র, যেখানে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জমির নকশা প্রাপ্তির জন্য আবেদন করা যায়। এছাড়া, এটি ভূমি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদানেও সহায়তা করে থাকে।
সংক্ষেপে, এলএসএফসি এর কাজগুলি হল:
ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জমির নকশার জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ।
ভূমি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান।
নাগরিকদের ভূমি বিষয়ক সমস্যা সমাধানে সহায়তা করা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.