ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সীমান্তে গুরুতর আহত চিকিৎসকসহ ৩ জন হেলিকপ্টারযোগে ঢাকায় : বিজিবি

মায়ানমার সীমান্তে কক্সবাজার জেলার রামু উপজেলায় পাহাড়ে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত ০২ চিকিৎসকসহ ০৩ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কর্তৃক হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে
মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গেলে হাতিটির আক্রমণে তিনজন গুরুতরভাবে আহত হন।

আহতরা হলেন- ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

সদর দপ্তর বিজিবি (জনসংযোগ কর্মকর্তা) মোঃ শরীফুল ইসলাম জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত ০২ চিকিৎসকসহ ০৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

গতকাল মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতির চিকিৎসা দিতে গেলে হাতিটির আক্রমণে তিনজন গুরুতরভাবে আহত হন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় আনা হয়েছে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সীমান্ত সুরক্ষার পাশাপাশি সর্বদা মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.