ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আবহাওয়া 

ঢাকায় মেট ক্লাবের উদ্বোধন: তিন কোটিরও বেশি কিশোর-কিশোরীকে সংযুক্ত করার সম্ভাবনা

 

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ কিশোর-কিশোরী (বয়স ৫-১৮ বছর)। এ বিবেচনায় কিশোর-কিশোরী নেতৃত্বাধীন ঝুঁকি ব্যবস্থাপনা মডেলকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার ১৯ আগস্ট ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে উদ্বোধন হলো মেট ক্লাব। এই আয়োজনে যুক্ত ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( বিএমডি), আঞ্চলিক সমন্বিত বহুমুখী ঝুঁকি পূর্বাভাস ব্যবস্থা (রাইমস), সেভ দ্য চিলড্রেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ( ইপসা) জাগো নারী, এসকেএস ফাউন্ডেশন অনুষ্ঠানটি জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে মেট ক্লাব মডেলকে অন্তর্ভুক্ত করার পক্ষে জোরালো বার্তা দিয়েছে। এতে অংশ নেয় ঢাকা ও চট্টগ্রামের মেট ক্লাব সদস্যরা, সরকারি প্রতিনিধি, উন্নয়ন ও মানবিক সংস্থা এবং স্থানীয় অংশীজনরা।
শিশু ও কিশোর-কেন্দ্রিক এই অনুষ্ঠান উদ্বোধন করা হয় শিশুদের তৈরি করা আবহাওয়া বিষয়ক সরঞ্জামের প্রদর্শনী দিয়ে। এর পর চট্টগ্রামের ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মেট ক্লাব সদস্যদের পরিবেশনায় মঞ্চস্থ হয় বিশেষ নাটক ‘পাহাড়তলী গাঁয়ের গল্প’, যেখানে দেখানো হয় মেট ক্লাবের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগের আগে ও পরে জীবনের চিত্র এবং কীভাবে মেট ক্লাব সদস্যরা তাদের সম্প্রদায়ে প্রস্তুতি ও আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলছে।
অনুষ্ঠানে আরও ছিল আবহাওয়া বুলেটিন প্রদর্শনী, দলগত সহযোগিতা কার্যক্রম, প্যানেল আলোচনা, আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পূর্বাভাস পদ্ধতি নিয়ে উপস্থাপনা এবং ভবিষ্যতে মেট ক্লাবকে এগিয়ে নেওয়ার করণীয় নিয়ে আলোচনা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মো. মোমেনুল ইসলাম, পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি); নাহিদ সুলতানা মল্লিক, যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; রাইস এর কান্ট্রি প্রোগ্রাম লিড রাইহানুল হক খান, পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন,  হিউম্যানিটারিয়ান ডিরেক্টর মোস্তাক হোসেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ‘র পরিচালক ( সোশ্যাল ডেভেলপমেন্ট) মিসেস নাছিম বানু,  জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং এসকেএস ফাউন্ডেশনের এসকেএস এন্টারপ্রাইজ প্রধান মো. আবু সাঈদ এই আয়োজনের মূল লক্ষ্য ছিল—শিশু ও কিশোর নেতৃত্বাধীন আগাম সতর্কতা ও আবহাওয়া পর্যবেক্ষণকে সামনে আনা, মেট ক্লাবের জাতীয় সম্প্রসারণকে উৎসাহিত করা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রমে অংশীদারিত্ব জোরদার করা, শিশুদের নেতৃত্বাধীন সর্বোত্তম অনুশীলনকে অনুপ্রাণিত করা এবং তাদের পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান। প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন বলেন এই ব্যাতিক্রমে আয়োজনে আমি সত্যিই অভিভূত, আমি বিশ্বাস করি মেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়া ও দুর্যোগ সচেতনতা বিষয়ক জ্ঞান অর্জন করবে এবং কমিউনিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে, তিনি আরো বলেন ভবিষ্যত পৃথিবীতে ২টি বিষয় খুববেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটি হলো এ আই ‘র ব্যবহার  অন্যটি লিডারশীপ। এই কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লিডারশীপ দক্ষতা খুব ভালোভাবেই তৈরি হবে সেটি নিশ্চিত করে বলা যায়, তিনি চট্টগ্রামের শিক্ষার্থীদের নাটকের ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন
এই উদ্যোগটি নিঃসন্দেহে সময়োপযোগী ও বিজ্ঞান ভিত্তিক চেতনার উন্মেষ ঘটিয়েছে। বাংলাদেশের মতো দুর্যোগ-প্রবণ দেশে ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত, খরা, পাহাড়ধস প্রায়শই আমাদের জীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যদি আগাম পূর্বাভাস বুঝতে শিখে এবং সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে তাহলেই ভবিষ্যতে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। কেননা আজকে যারা শিশু কিংবা কিশোর-কিশোরী তারাই আগামাদিনে নেতৃত্ব দেবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা আবহাওয়া বিষয়ক জ্ঞান অর্জন করো, আগাম সতর্কতা সম্পর্কে ভালো ভাবে জানতে শিখো এবং তা  সকল শিক্ষার্থী, পরিবার, প্রতিবেশী এবং কালক্রমে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। যেকোনো ধরণের দুর্যোগ মোকাবিলায় এইজাতীয়  উদ্ভাবনী চিন্তা, পরিবেশ সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতির দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.