ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

পরিবেশ 

পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পৃক্তকরণে ইপসার উদ্যোগ

 

গবেষণায় দেখা গেছে, গত পাঁচ বছরে দেশে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে উন্নয়নমূলক বিভিন্ন পরিষেবায় মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি তুলনামূলকভাবে কম। নানা কারণে এই ঘাটতি থাকলেও, তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা সময়ের দাবি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এই প্রেক্ষাপটে ইপসা দীর্ঘদিন ধরে, স্কুলের শিক্ষার্থীর পাশাপাশি, মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সম্প্রতি ইপসা চট্টগ্রাম সিটিতে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে, বুধবার,২৭ আগস্ট-২০২৫ খ্রী.চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বায়তুশ শরফ মাদ্রাসায় পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

ক্যাম্পেইনের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান হুজুর। ইপসার এ ধরনের কার্যক্রম কেবল পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াচ্ছে না, বরং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইপসার এই কার্যক্রমে অংশীদার হিসেবে একসাথে কাজ করছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.