ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

পাংশায় ২৪ সালের জাতীয় নির্বাচনে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে হাবাসপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম ও এলাকাবাসী।

সোমবার ৮ সেপ্টেম্বর বিকাল ৫টার সময় ইউনিয়নের গঙ্গানন্দদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুস সালাম উল্লেখ করেন, ২০২৪ সালের ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিন কিছু লোক ভোট বর্জনের ঘোষণা দেন। ঐ দিন বেলা দেড়টার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে বসে চা খাচ্ছিলাম এমন সময় কিছু লোক ষড়যন্ত্র করে ভোট বর্জনের কাগজ আমার গায়ে ছিটিয়ে দিয়ে ছবি তুলে আমাকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, আমি এতদিন ভয়ে মুখ খুলিনি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার দাবি করি। এবং পাংশা উপজেলার বিএনপির সভাপতি চাঁদ আলী খানের দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাফর খাঁ , লিয়াকত খাঁ, ফিরোজ মন্ডল, আব্দুল হান্নান খাঁ, রশিদ প্রামাণিক, খালেক প্রামাণিক, রাজ্জাক প্রামাণিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.