চট্টগ্রামের সীতাকুণ্ডের পাক্কামসজিদ তথা আই আই ইউ সি সংলগ্ন পূর্ব ভূমি স্পোর্টিং ক্লাব নামক প্রতিষ্ঠানের শুভ উদ্ভোধন অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মান্নান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলি, মোঃ ইউনুস, উপদেষ্টা মোঃ ওসমান গণি, উপদেষ্টা মোঃ মফিজুর রহমান, মোঃ তারেক হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন, সংগঠনের সেক্রেটারি মোঃ আজিম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিফন, অর্থ সম্পাদক মোঃ আজাদ, ক্রীড়া সম্পাদক মোঃ মুরাদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল আলম আকিব, সদস্য মোঃ সারেক, হাফেয জাবেদ সহ প্রমূখ
বক্তারা বলেন, পূর্ব ভূমি স্পোর্টিং ক্লাব একটি সেরা ও অসাধারণ সাফল্য বয়ে আনবে ইনশাআল্লাহ। দেশ জাতির কল্যাণে কাজ করবো আমরা ঐক্যবদ্ধ হয়ে।
মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত, যৌতুক মুক্ত, সুন্দর একটি সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নাই।
সকলে মিলেমিশে সুখে শান্তিতে চলার জন্য একটা ঐক্যবদ্ধ ভিত্তি তৈরি হবে পূর্ব ভূমি স্পোর্টিং ক্লাবের মাধ্যমে। অতিথিরা সংগঠনের জন্য শুভকামনা ও সফলতা একান্তভাবে কামনা করেছেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, অনুষ্ঠানে অতিথিদের বরণ, পরিচয় পর্ব, আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।





