ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

ভোলা

সাংবাদিক কে বাসা থেকে ডেকে এনে হামলা, বাঁচাতে গিয়ে মা-ভাই সহ আহত ৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডের সাবেক সেনা সদস্য মৃত আবু তাহের মিয়ার ছেলে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ ও তার পরিবারের নারীসহ সকল সদস্যদের উপর হামলা করেছেন সোহেল হোসেন শিপন,বাবুল,সম্রাট গংদের বিরুদ্ধে।

গত ২১ সেপ্টেম্বর (শনিবার) সকালে পক্ষিয়া ৯নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের মা খালেদা বেগম বলেন, দীর্ঘদিন যাবত স্বৈরাচার আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ আমলে সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির ক্ষমতার প্রভাব খাটিয়ে সোহেল হোসেন শিপন,তার ভাতিজা ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন সাকিল,সোহরাব হোসেন বাবুল, নিরব হোসেন, তামিম ওরপে লাবিব, মহসীনা বেগম,শরীফ হোসেন নিউটন,লাকি বেগম সহ একত্রিত হয়ে আমাদের কাছ থেকে মাসিক চাঁদা নিত এবং আমাদের দখলের জমি নিজেরা দখল করে ভোগ করতো। আমরা কখনো তাদের ক্ষমতার ভয়ে মুখ খুলে কথা বলতে পারিনি।

এর আগে আমার স্বামী জীবিত অবস্থায় তাকেও বার বার আক্রমণ করে হত্যার চেষ্টা করে। তখন আমরা বিচার চেয়েও বিচার পাইনি।

৫ ই আগষ্টের পরে আমার কাছ থেকে তারা পূনরায় আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা আমাদের বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দেয়।

তারই ধারাবাহিকতায় আমার ছেলে সাইফুল ইসলাম আকাশকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাসা থেকে ডেকে এনে তার উপর আক্রমণ করে। আমার ছোট ছেলে মোঃ রায়হান আকাশ কে বাঁচাতে গেলে তাকে হকিস্টিক, ভেলছা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা আক্রমণ করে।

এতে আমার ছোট ছেলে রায়হান মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে আমরা গেলে আমাকে ও আমার মেয়ে সায়মাকে এলোপাতাড়ি মারধর করে ইজ্জতহানীর চেষ্টা করে। সে গর্ভবতী থাকা সত্ত্বেও সত অনুনয় করে তাদের হাত থেকে রেহাই পায়নি।

এ বিষয় জানতে চাইলে, প্রদক্ষদর্শী মোঃ রাছেল ও কামালের মা বলেন, এতিম পেয়ে ছেলে দুইটারে মন মত পিটাইছে,বাচে না মরে আল্লাহ জানে,ওর মা ও বোন বাঁচাতে গেলেও তাদেরকেও রেহাই দেয়নি এই সন্ত্রীরা।

এদিকে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, বর্তমানে আহত মোঃ রায়হান, খালেদা বেগম, সায়মা আফরোজ হাবীবা ও সাইফুল ইসলাম আকাশ বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয় জানতে চাইলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.