ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

বিশ্ব পর্যটন দিবস পালন উপল‌ক্ষে সংবাদ স‌ম্মেলন

‘পর্যটন ও টেকসই রূপান্তর’-এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে আগামী ২৭ সে‌প্টেম্বর বিশ্বব‌্যাপী পা‌লিত হ‌তে যা‌চ্ছে বিশ্ব পর্যটন দিবস।

বিশ্ব পর্যটন দিবস পালন‌কে অ‌ধিকতর কার্যকর ও অর্থবহ কর‌তে চট্টগ্রাম নগরীর অ‌ভিজাত হো‌টেল ব‌্যাবসার প‌থিকৃৎ ‘‌হোটেল আগ্রাবাদ’ এর আয়োজ‌নে সংবাদ স‌ম্মেল‌ন অনু‌ষ্ঠিত হয়।

হো‌টেল‌টির মি‌নি কনফা‌রেসন্স রু‌মে দুপুর ১২টায় অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেলনে বক্তব‌্য প্রদানকা‌লে প্রতিষ্ঠা‌নের এম‌ডি‌ মোহাম্মদ হা‌কিম আলী ব‌লেন, দে‌শের পর্যটন স্পটগু‌লো‌কে দেশী‌বি‌দেশী পর্যটক‌দের কা‌ছে আকর্ষনীয়ভা‌বে তু‌লে ধর‌তে মি‌ডিয়া‌কে অগ্রনী ভূ‌মিকায় অবতীর্ণ হ‌তে হ‌বে।

পাহাড়, নদী, হাওর, বিল ও সমু‌দ্রের পর‌তে পর‌তে লু‌কি‌য়ে আছে অ‌নেক জানা অজানা রহস‌্যময় সৌন্দর্য। দে‌শের জেলায় জেলায় র‌য়ে‌ছে অসংখ‌্য আবিস্কৃত ও অনা‌বিস্কৃত পুরাকী‌র্তি ও প্রাচীন নিদর্শন। র‌য়ে‌ছে বৈ‌চিত্রময় সামা‌জিক ও ধর্মীয় সংস্কৃ‌তির ঐতিহ‌্য। এশিয়ার দে‌শগু‌লোর দি‌কেও য‌দি তাকাই আমরা দে‌খি, নেপাল, শ্রীলংকা ও মালদ্বী‌পের মত দেশগু‌লো পর্যটন শি‌ল্পের উপর ভর ক‌রে তা‌দের অর্থনী‌তি‌কে টি‌কি‌য়ে রাখ‌তে সক্ষম হ‌য়ে‌ছে। সৌন্দর্য‌ পিয়াসী ও অনুস‌ন্দিচ্ছু পর্যটক‌দের আমা‌দের পর্যটন‌কে প‌রিক‌ল্পিতভা‌বে সাজা‌তে পার‌লে এবং যতায়াত, বিশ্রাম, খাওয়ার সুব‌ন্দোবস্ত কর‌তে পার‌লে আমা‌দের দে‌শের পর্যটন‌ শিল্পও বৈ‌দে‌শিক মুদ্রা অর্জ‌নে এবং শ‌ক্তিশালী অর্থনী‌তি গড়‌তে অনবদ‌্য অবদান রাখ‌তে পার‌বে। দে‌শের পর্যটন‌কে ভ্রমন পিপাসু‌দের কা‌ছে তথ‌্য সরবরাহ ও আকর্ষনীয় কর‌তে সকল প্রকার ইলেকট্রনিক ও প্রিন্ট মি‌ডিয়ারকে বি‌শেষ কর্নার রে‌খে নিয়‌মিত প্রচার প্রসা‌রের প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে হ‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে আরো বক্তব‌্য রা‌খেন হো‌টে‌লের নিবাহী প‌রিচালক সাইফুর রহমান, অ‌তি‌রিক্ত মহাব‌্যবস্থাপক হাসানুল ইসলাম, আর ডি এম রায়হান কাইছার, হেড অব সেইলস সঞ্জয় ভৌ‌মিক, জ‌হির উদ্দিন খসরু, মিস ইরা

শেয়ার করুনঃ

© All Rights Reserved.