একবার খেলেই যেন বারবার খেতে মন চায় প্রতিবন্ধী তমিজ উদ্দিনের রঙ চা। চাল ভাজা, বাদাম, তিল, চিনিসহ আরো হরেক পদের উপকরণ দিয়ে এই চা তৈরী করা হয়। চুমুকে চুমুকে যেন অমৃতের স্বাদ পাওয়া যায়।
শারীরিক প্রতিবন্ধী তমিজ উদ্দিন বিকলাঙ্গ। কনুর সাথে লাগানো হাতের কবজি। ফলে এই হাত জোড়া দিয়ে তিনি কোন কাজই করতে পারেন না। এমনকি চায়ের ফ্লাক্সও এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে অক্ষম। তাই এক জায়গায় দাড়িয়েই চা বিক্রি করতে হয় তমিজ উদ্দিনকে। শুধু তাই না সোজা হয়েও হাটতে পারেন না তিনি। বাম পায়ে সমস্য রয়েছে তার। জন্ম থেকেই এই সমস্যায় ভুগছেন তমিজ। ইচ্ছে করলেই ভিক্ষা করতে পারতেন। তবে ভিক্ষা করতে শরম লাগে বিধায় পরিশ্রম করে সংসার চালাচ্ছেন ষাটোর্ধ তমিজ উদ্দিন। অনেকে জন্য অনুপ্রেরণা এই বিকলাঙ্গ মানুষটি বলছেন তার ক্রেতারা। প্রায় সময় চা।খেতে আসা এক ক্রেতা জানান, দুই বছর যাবত এখানে অনেক সময় আসা হয় তার। আসলেই তমিজের চায়ে চুমুক বসান তিনি। তার ব্যবহারও ভালো। চা’তো অনেক সুস্বাদু।
আরেকজন ক্রেতা জানান, তমিজ বিকলাঙ্গ হয়েও চা বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে দেখে অনুপ্রানিত হয়ে অনেকে ভিক্ষা ছেড়ে দিয়ে সাবলম্বী হবে।
একটা সময় ভিক্ষা করতেন তমিজ উদ্দিন। পরে সন্তানদের দিকে তাকিয়ে নিজের কাছে খারাপ লাগায় বছর দুয়েক আগে চিন্তা করে এই ব্যতিক্রমী চা বিক্রির উদ্যোগ নেন তিনি। পরে আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে এই রঙ চা। উপার্জন কম হলেও নিজের পায়ে দাঁড়িয়ে সাবলম্বি হতে পেরে গর্বিত তমিজ।
তমিজ উদ্দিন জানান, দুই বছর ধরে রঙ চা বিক্রি করেন। এক ফ্লাক্সের বেশী চা বিক্রি করতে পারেন না তিনি। শারীরিক অক্ষমতার কারণে চাহিদা থাকলেও বেশী বিক্রি করা সম্ভব হয় না। তার বাড়ি রংপুর জেলায়। স্ত্রীসহ তার দুই কণ্যা সন্তান রয়েছে।
তমিজের বাড়ি রংপুরের লালমনিরহাটে। স্বল্প উপার্জনে এখনও কষ্ট হয় সংসার চালাতে। তার প্রতি কাপ রঙ চায়ের দাম মাত্র ১০ টাকা। চট্টগ্রাম নগরের দুই নাম্বার গেইটের বিপ্লব উদ্যানে বিকাল থেকে রাত পর্যন্ত চা বিক্রি করেন তিনি। সব নিকাশ শেষে প্রতিদিন ২০০ টাকা আয় হয় বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। আর এই সল্প টাকায় চলে বিকলাঙ্গ তমিজ উদ্দিনের সংসার।





