বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের অনুমোদনক্রমে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমাম হোছাইন ইমু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল আউয়াল।
ঘোষিত আংশিক কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি: রফিকুল ইসলাম রিফাত, সহ-সভাপতি: জয় বড়ুয়া, আল আমিন আবির, মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: দীপ্ত চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক: মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: কাজী তাহিম ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জুয়েল ইসলাম, দপ্তর সম্পাদক: মোঃ জাবেদ আলী, সহ-দপ্তর সম্পাদক: জাহিদুল ইসলাম তামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ নওশাদ, অর্থ সম্পাদক: তরিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক: মোঃ ফরহাদুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক: মাইন উদ্দিন রাজু, সাহিত্য সম্পাদক: মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক: ওসিলা মারমা, ছাত্রী বিষয়ক সম্পাদক: কানিজ ফাতেমা, ক্রীড়া সম্পাদক: ওরম আব্দুল্লাহ, ধর্ম সম্পাদক: আমিনুল ইসলাম শামীম, মুক্তিযুদ্ধ সম্পাদক: রাকিবুল ইসলাম, কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিনহাজ উদ্দীন, মোঃ মামুন, তুর্য্য চাকমা, তানভীর হোসেন, মোঃ সোহেল, রিয়াজ আহম্মদ, নিরবন তনফঙ্গা এবং মোঃ আবদুর রহমান।





