ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

দিনাজপুর

বোচাগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসান।

অনুষ্ঠানে ইউএনও বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের সাফল্য শুধু পরিবারের গর্ব নয়, গোটা উপজেলাবাসীর জন্য সম্মানের।” তিনি আরও জানান, শিক্ষা বিস্তারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, উপজেলার এই উদ্যোগ নতুন প্রজন্মকে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করবে। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এতে যেমন বাড়বে শিক্ষার মান, তেমনি গড়ে উঠবে মেধাবী ও আলোকিত প্রজন্ম।

সংবর্ধিত শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগে আনন্দ প্রকাশ করে বলেন, এই ধরনের স্বীকৃতি ও প্রেরণা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার অনুপ্রেরণা জোগাবে।

উপস্থিত অভিভাবকরাও এ উদ্যোগের প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.