ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

কৃষি বার্তা

রাতের আঁধারে কৃষকের লটকন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে ৬০ টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার যোশর ইউনিয়নের সৈকারচর গ্রামের কৃষক আবদুল লতিফ মিয়ার বাগানের এসব গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী বাগান মালিক আ: লতিফ মিয়া সৈকারচর গ্রামের মৃত সামসুজ্জমানের ছেলে। বুধবার সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক। বাগান মালিক আবদুল লতিফ মিয়া জানান, রাতের আঁধারে আমার ২৫০ শতাংশ জমিতে বাগানের ৫-৬ বছর বয়সী ৬০ টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

প্রতিটি গাছে এবার প্রথম লটকন ধরছিল। গাছগুলো কেটে আমার ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এলাকার সকলের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় ছাড়া দূর থেকে এসে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা কারও পক্ষে সম্ভব নয়।

এলাকাবাসী জানান, সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে বাগানের গাছ কেটে দেবে, তা মেনে নেওয়া যায় না।দুর্বৃত্তদের আমরা বিচার চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি। এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.